[email protected] রবিবার, ৩ মে ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩

কোরবানির আগে ভারত থেকে গরু আমদানির গুজব, আনুষ্ঠানিকভাবে নাকচ করল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে ২০২৬ ৬:৩৭ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভারত থেকে গরু আমদানির অনুমতি দেওয়া হয়েছে—এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২ মে) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে প্রচারিত যে অনুমতিপত্রটি ভাইরাল হয়েছে, তা প্রাথমিক যাচাইয়ে জাল বলে প্রমাণিত হয়েছে। নথিতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরের সঙ্গে সরকারি কোনো রেকর্ডের মিল পাওয়া যায়নি।


মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এ ধরনের কোনো আমদানি অনুমোদন তারা দেয়নি এবং প্রাণিসম্পদ অধিদপ্তর থেকেও এমন কোনো কাগজ ইস্যু করা হয়নি। ফলে প্রচারিত দলিলটি কোনোভাবেই বৈধ হিসেবে গণ্য হবে না।


এ অবস্থায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের যাচাই ছাড়া এসব তথ্যের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভুয়া নথি শেয়ার বা প্রচার থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।


সরকার সতর্ক করে বলেছে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। নির্ভরযোগ্য তথ্য পেতে সংশ্লিষ্টদের সরকারি ওয়েবসাইট ও অফিসিয়াল সূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর