[email protected] শনিবার, ২ মে ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে ২০২৬ ১০:০৭ এএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২ মে) সকালে সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে নিয়ে

 তিনি এই সফরের সূচনা করেন। সকাল ১০টায় তাঁর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

​প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরসূচিতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি। সিলেটে পৌঁছে প্রথমেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে অংশ নেবেন। এ ছাড়া তিনি 'বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেট'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

​সফরের দ্বিতীয় ভাগে প্রধানমন্ত্রী কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। সফর শেষে দলীয় একটি সভায় যোগ দিয়ে বিকেলে তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এসআর

সম্পর্কিত খবর