দীর্ঘ ১৮ বছর পর জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি
বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির ঘোষণা পাঠের মাধ্যমে তিনি চলতি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
কার্যকাল: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ১২ মার্চ। ২৫টি কার্যদিবসের মাধ্যমে এই অধিবেশন সম্পন্ন হয়।
আইন প্রণয়ন: এই অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়েছে। এছাড়া ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছিল।
কমিটি গঠন: অধিবেশনে ৫টি স্থায়ী কমিটি এবং ২টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
প্রশ্নোত্তোর: সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর জন্য ৯৩টি প্রশ্ন জমা দিয়েছিলেন, যার মধ্যে ৩৫টির উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়া ২৫০৯টি প্রশ্নের মধ্যে ১৭৭৮টির উত্তর প্রদান করা হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন, আইনের শাসন এবং স্বচ্ছতা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। সংসদীয় কার্যক্রমে সদস্যদের গঠনমূলক আলোচনা ও সহনশীল আচরণের প্রশংসা করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
এসআর