[email protected] শুক্রবার, ১ মে ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩

বিদেশ সফরে ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবদের জন্য বিজনেস ক্লাসে ভ্রমণ নিষেধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ১০:২০ পিএম

সংগৃহীত ছবি

সরকারি খরচ কমানোর অংশ হিসেবে বিদেশ সফরে কর্মকর্তাদের ভ্রমণ সুবিধায় পরিবর্তন আনা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা এবং তাদের অধস্তনরা এখন থেকে বিমানের বিজনেস ক্লাস ব্যবহার করতে পারবেন না। তাদের ভ্রমণ করতে হবে ইকোনমি বা তুলনামূলক কম খরচের শ্রেণিতে।


বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারি ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে এবং এটি সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সব কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।


নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, পূর্বের ভ্রমণ-সংক্রান্ত নীতিমালায় যেসব সুবিধা ছিল, তা সত্ত্বেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ নতুন নিয়ম মানতে হবে। অর্থাৎ, বিদেশ সফরের সময় কর্মকর্তারা আর বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণিতে ভ্রমণ করতে পারবেন না।


এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করা হয়েছে, যাতে দ্রুত এটি কার্যকর করা যায়।

এসআর

সম্পর্কিত খবর