মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের ঘটনাপ্রবাহে ভূমিকা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে আত্মসমালোচনা ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, কোনো ভুল স্বীকার করলে তা সম্মানহানির কারণ নয়, বরং এতে মর্যাদা বাড়ে। তার মতে, অতীতের ভুলগুলো স্বীকার করে সংশোধনের পথে এগোনোই উচিত।
তিনি জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, বর্তমান প্রেক্ষাপটে ১৯৭১ সালের কর্মকাণ্ড মূল্যায়ন করলে যদি দেখা যায় তা সঠিক ছিল না, তাহলে সে বিষয়ে দুঃখ প্রকাশ বা ক্ষমা চাইতে আপত্তির কিছু নেই।
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, মানুষ ভুল করতে পারে, তবে সেই ভুল স্বীকার করে সংশোধন করাই ইতিবাচক পথ। যারা ভুল আঁকড়ে ধরে রাখে তারা সমালোচিত হয়, আর যারা তা স্বীকার করে তারা প্রশংসিত হয়।
সংসদের ওই অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি অতীত ভূমিকা নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এসআর