[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে সংক্রমণ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ৬:০৫ পিএম

সংগৃহীত ছবি

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত আপডেটে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে।

এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এছাড়া একই সময়সীমায় হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যুর তথ্যও পাওয়া গেছে।


প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮৪ জন শিশুর শরীরে হাম নিশ্চিত করা হয়েছে এবং আরও ১ হাজার ১৫১ জনের মধ্যে এ রোগের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি শিশুর মধ্যে হামের লক্ষণ শনাক্ত হয়েছে এবং ৫ হাজারের বেশি শিশুর আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এদিকে, একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ২৫ হাজারের বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এসআর

সম্পর্কিত খবর