শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
এছাড়া পার্বত্য বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের প্রার্থী মাধবী মারমা ও ড. সুকোমল বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় বৌদ্ধ নেতারা প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানিয়ে একটি স্মারক ক্রেস্ট ও বুদ্ধমূর্তির প্রতিকৃতি উপহার দেন।
এসআর