[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় আটক ইমির হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ১২:০১ পিএম

সংগৃহীত ছবি

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার শেখ তাসনিম আফরোজ ইমি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


ঘটনার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ বাজানোর একটি কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন।

রিকশায় মাইক ব্যবহার করে ভাষণ প্রচারের সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার আহ্বায়ক তাহমিদ আল মুদ্দাসিরসহ একদল শিক্ষার্থী এতে বাধা দেয়।


পরবর্তীতে উত্তেজনাকর পরিস্থিতিতে ইমি ও আরও একজনকে রিকশাসহ শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে।


পরদিন আটক তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

এসআর

সম্পর্কিত খবর