ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৯টি আসনে প্রার্থীরা কার্যত প্রতিদ্বন্দ্বীহীনভাবে নির্বাচিত হয়েছেন।
এদের নাম চূড়ান্ত করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় এসব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার এ ৪৯ জনের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, নির্বাচিতদের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী স্থান পেয়েছেন।
তবে একটি আসনের ফলাফল এখনো চূড়ান্ত হয়নি। ওই আসনটি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় আপাতত তা স্থগিত রাখা হয়েছে। আদালতের নির্দেশে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন পুনরায় গ্রহণের প্রক্রিয়াও চলছে।
এসআর