বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে সাতক্ষীরা-৩ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে অন্যান্য সংসদ
সদস্য ও সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে স্থানান্তর করা হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জোহরের নামাজের বিরতি চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এ সময় তিনি এমপির সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সংসদীয় এই সৌজন্য সাক্ষাতের সময় জাতীয় সংসদের চিফ হুইপ ও অন্যান্য হুইপগণ উপস্থিত ছিলেন।
এসআর