[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ৯:১৮ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ সোমবার রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা ৭টা

 থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

​ঝড় ও বৃষ্টি: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

​বাতাসের গতিবেগ: স্বাভাবিক অবস্থায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

​তাপমাত্রা ও আর্দ্রতা: আজ সন্ধ্যায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।

​আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এই ঝড়ো বাতাসের কারণে নাগরিকদের সতর্ক থাকা প্রয়োজন।

এসআর

সম্পর্কিত খবর