[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

দ্বিতীয় তেল শোধনাগার স্থাপন এখন সময়ের দাবি: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ৪:১৯ পিএম

সংগৃহীত ছবি

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় একটি তেল শোধনাগার স্থাপন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, স্বাধীনতার পর এত বছর পেরিয়ে গেলেও এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া উদ্বেগজনক।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে বিভিন্ন খাতের প্রতিনিধিত্ব করে সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৪৫ জন ফেলো অংশ নেন।

অংশগ্রহণকারীরা জানান, এই কোর্স কৌশলগত চিন্তাভাবনা উন্নয়ন, পারস্পরিক সমন্বয় জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে সমন্বিত দৃষ্টিভঙ্গি গঠনে সহায়ক হবে।


সেনাপ্রধান কোর্স সম্পন্নকারী সবাইকে অভিনন্দন জানিয়ে দেশের নিরাপত্তা ও টেকসই উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে একমাত্র তেল শোধনাগার হিসেবে ইস্টার্ন রিফাইনারি কার্যক্রম চালালেও এটি মোট চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ পূরণ করতে সক্ষম।

ফলে অধিকাংশ জ্বালানি পরিশোধিত অবস্থায় বিদেশ থেকে আমদানি করতে হয়, যা ব্যয় বৃদ্ধি করছে।

এসআর

সম্পর্কিত খবর