[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে চলেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ৩:৫০ পিএম

সংগৃহীত ছবি

দেশজুড়ে হাম ও এর উপসর্গে গত একদিনে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সময়ে নতুন করে এক হাজারের বেশি শিশুর মধ্যে রোগটির লক্ষণ শনাক্ত হয়েছে, যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলছে।


সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে উপসর্গজনিত কারণে চার শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি সিলেট বিভাগে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সংক্রমণ বাড়ার ধারাবাহিকতায় গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ২২ হাজার ৪৪২ জন শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।


স্বাস্থ্য বিভাগ বলছে, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর