[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

নারীদের জন্য এলপিজি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ৩:২৬ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে।

অংশ হিসেবে গৃহস্থালি রান্নার কষ্ট কমাতে নারীদের জন্য এলপিজি কার্ড চালুর পরিকল্পনা করা হয়েছে।


সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে তিনি বলেন, এই খালে পানি প্রবাহ স্বাভাবিক হলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে।


সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, অতীতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ নারী, তাই তাদের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি স্মরণ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় নারী শিক্ষাকে উৎসাহ দিতে স্কুল ও কলেজ পর্যায়ে বিনামূল্যে শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও তিনি জানান।


অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনমান আরও উন্নত হবে।

এসআর

সম্পর্কিত খবর