সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি যশোর বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান
যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
খাল খনন কর্মসূচির উদ্বোধন: সফরের শুরুতেই প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখানে তিনি একটি সুধী সমাবেশেও অংশ নেবেন।
স্বাস্থ্য খাতের উন্নয়ন: বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এটি অত্র অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
জনসভা: বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত একটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকা থেকে রওনা হয়ে দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধ্যায় তার পুনরায় ঢাকা ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এসআর