[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ চলছে, আন্দোলন স্থগিতের আহ্বান প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ৯:৩৮ পিএম

সংগৃহীত ছবি

নিয়োগপত্রের দাবিতে আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় চলমান কর্মসূচির প্রেক্ষাপটে সাত সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে।


বৈঠকে প্রতিনিধিরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ কার্যক্রম নির্ধারিত নিয়ম মেনেই এগোচ্ছে এবং প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ দেওয়া হবে।


তিনি আন্দোলনরতদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানান এবং চলমান প্রক্রিয়ার ওপর আস্থা রাখার কথা বলেন। একইসঙ্গে জনদুর্ভোগ এড়াতে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করে নিজ নিজ স্থানে ফিরে যাওয়ার অনুরোধ করেন।


প্রতিমন্ত্রী আরও বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগে সরকার গুরুত্ব দিচ্ছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর