[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

ফ্লোরিডায় দুই শিক্ষার্থীর হত্যায় বাংলাদেশের শোকপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ৮:৫২ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে

 বাংলাদেশ সরকার। রোববার (২৬ এপ্রিল) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই শোক ও সমবেদনা জানায়।

​নিখোঁজ ও মরদেহ উদ্ধার: বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্যের জন্য মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ দূতাবাস।

​সন্দেহভাজন আটক: মার্কিন তদন্তকারী সংস্থা (হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস) জানিয়েছে যে, এই হত্যাকাণ্ডের ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি প্রথম-শ্রেণির হত্যা মামলা দায়ের করা হয়েছে।

​মরদেহ ফেরত আনার প্রক্রিয়া: লিমনের মরদেহ দ্রুত দেশে পাঠাতে মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট কাজ করছে। টাম্পা থেকে দুবাই হয়ে সরাসরি ফ্লাইটে সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুট খোঁজা হচ্ছে।

​কূটনৈতিক তৎপরতা: ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস ও মায়ামিস্থ কনস্যুলেট জেনারেল মার্কিন প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তদন্ত সংস্থার সাথে সার্বক্ষণিক সমন্বয় করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

​ব্যক্তিগত পরিচয়: নিহত জামিল আহমেদ লিমন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নীতি এবং নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্র মতে, তারা পরস্পর সম্পর্কের যুক্ত ছিলেন।

​বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট মিশনগুলো শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তদন্তের পরবর্তী পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এসআর

সম্পর্কিত খবর