[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নতুন দুই দিবস ঘোষণা, ৭ নভেম্বর সরকারি ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ১:৪৫ এএম

সংগৃহীত ছবি

সরকার প্রতিবছর দুটি নতুন জাতীয় দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।


তিনি বলেন, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ অতীতে পালিত হলেও দীর্ঘ সময় তা বন্ধ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি আবারও চালু করা হচ্ছে এবং এদিন সরকারি ছুটি থাকবে। তবে ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ পালিত হলেও এদিন ছুটি থাকবে না।


বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়েও আলোচনা হয়। সচিব জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে সোলার প্যানেল স্থাপনের পূর্ববর্তী উদ্যোগ পুরোপুরি কার্যকর না হলেও তা সচল করার চেষ্টা চলছে।

সরকার ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করে একটি কমিটি গঠন করা হয়েছে।


জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কোথাও জ্বালানি তেলের ঘাটতি বা অনিয়ম থাকলে তা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। তবে বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্য থাকায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চ্যালেঞ্জ রয়ে গেছে।


এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর