[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

বীরশ্রেষ্ঠদের নামে সংসদ ভবনের গ্যালারির নতুন নামকরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ১০:৪০ পিএম

সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের স্মরণে জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গ্যালারির নাম পরিবর্তন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পরামর্শে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংসদ ভবনের গ্যালারিগুলোর নামকরণ এখন দেশের বীরশ্রেষ্ঠদের নামে করা হয়েছে, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আরও সুস্পষ্টভাবে তুলে ধরবে।


তার মতে, এই পদক্ষেপের ফলে সংসদে আগত দর্শনার্থীদের মধ্যেও স্বাধীনতা সংগ্রামের বীরদের প্রতি সম্মান ও সচেতনতা বাড়বে। একই সঙ্গে সংসদ ভবনের প্রতিটি গ্যালারি এখন দেশের গৌরবময় ইতিহাসের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হয়েছে।


নতুন নাম অনুযায়ী গ্যালারিগুলো হলো—
ভিআইপি গ্যালারি-১ (পদ্মা): বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
ভিআইপি গ্যালারি-২ (মেঘনা): বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান


গ্যালারি-৩ (শিমুল): বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ
গ্যালারি-৪ (শিউলি): বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
গ্যালারি-৫ (বকুল): বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন
গ্যালারি-৬ (শাপলা): বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ


গ্যালারি-৭ (যমুনা): বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল
এছাড়া সাংবাদিকদের জন্য সংরক্ষিত দুটি গ্যালারি আগের মতোই রাখা হয়েছে, যেগুলো ‘সাংবাদিক গ্যালারি-১’ ও ‘সাংবাদিক গ্যালারি-২’ নামে পরিচিত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর