[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

হামের টিকা আমদানিতে ঘাটতির কথা সংসদে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে শিশুদের জন্য হামের টিকা আমদানি না হওয়ায় বর্তমান পরিস্থিতি জটিল হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।


প্রধানমন্ত্রী বলেন, হামে আক্রান্ত হয়ে অনেক শিশুর মৃত্যু হওয়ায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, আগের সময়গুলোতে টিকা আমদানিতে ঘাটতি থাকায় এই সংকট তৈরি হয়েছে।


তিনি আরও জানান, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের সহযোগিতায় ইতোমধ্যে দেশে বিপুল পরিমাণ হামের ভ্যাকসিন এসেছে। এর মাধ্যমে প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, শুধু টিকা নয়, হামের পরীক্ষা করার কিটেও কিছুটা সংকট রয়েছে। তবে নতুন কিট দেশে আসছে এবং কিছু কিট ইতোমধ্যে বিমানবন্দরে পৌঁছেছে, যা দ্রুত ছাড় করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।


সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে টিকাদান কার্যক্রম জোরদার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে কাজ করছে বলেও তিনি জানান।

এসআর

সম্পর্কিত খবর