[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ৫:৪৪ পিএম

সংগৃহীত ছবি

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় রোগটির উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৯ জনের মধ্যে হামের লক্ষণ শনাক্ত হয়েছে।


বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ তথ্য থেকে এসব জানা যায়। এতে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩৪ জন।


সাম্প্রতিক ২৪ ঘণ্টায় ১২৯ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। অন্যদিকে, একই সময়সীমায় মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম রোগে।


প্রতিবেদন অনুযায়ী, গত দেড় মাসে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৯২ জন।


এছাড়া, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে, যার মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর