[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

খরচ কমাতে প্রধানমন্ত্রীর খাবারে মিতব্যয়িতা, দিনে বরাদ্দ মাত্র ১৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ৩:০৩ পিএম

সংগৃহীত ছবি

সরকারি ব্যয় সংকোচনের উদ্যোগের অংশ হিসেবে আপ্যায়ন খাতেও সাশ্রয়ী নীতি অনুসরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, তার দৈনিক দুপুরের খাবার ও বিকেলের নাস্তার জন্য মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০ টাকা।


প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সময়ে একই খাতে ব্যয় এর চেয়ে অনেক বেশি ছিল—প্রায় পাঁচ গুণেরও বেশি।


সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিউজপেপার মালিকদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়টি সামনে আসে। ওই বৈঠকে পরিবেশিত খাবারের তালিকায় ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিমের পদ, ডাল ও দই।


উক্ত বৈঠকে সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। প্রতিনিধিরা আর্থিক সংকট, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে চলমান মামলাসহ নানা বিষয় তুলে ধরেন।

এসআর

সম্পর্কিত খবর