[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

ধান-চাল-গমের সরকারি মূল্য নির্ধারণ করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ১:৩৩ পিএম

সংগৃহীত ছবি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমকে সামনে রেখে ধান, চাল ও গমের সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করেছে সরকার।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকায় সংগ্রহ করা হবে।


বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ মূল্য নির্ধারণ করা হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে। চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে, এবং উভয় কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।


এদিকে গম আমদানির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম সংগ্রহের বিষয়ে আলোচনা চলছে।

নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আমদানি সম্ভব না হলে বাকি গম উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে।

এসআর

সম্পর্কিত খবর