বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে
বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন। বৈদেশিক ঋণের বর্তমান অবস্থা এবং তা পরিশোধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের হিসাব অনুযায়ী বাংলাদেশের বর্তমান বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮,০৬৭.২০ মিলিয়ন মার্কিন ডলার।
ঋণ পরিশোধের প্রক্রিয়া সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে নিয়মিত এই দেনা পরিশোধ করে থাকে। প্রতি অর্থবছর ঋণের আসল ও সুদ মেটানোর জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ রাখা হয়। সেই বাজেট থেকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী সারা বছর ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে।
এসআর