বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারেক রহমান।
তিনি এ জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ সময় পর নিজের এলাকায় এসে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে তিনি আনন্দিত।
তিনি আরও জানান, গত এক দশক ধরে পরিকল্পিতভাবে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার একটি অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে আরও পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে ৯১১ জন নারীকে এই কার্ড দেওয়া হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্যদের মধ্যেও এটি বিতরণ করা হবে।
উল্লেখ্য, নারীর ক্ষমতায়ন ও পারিবারিক জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এসআর