[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ৮:৩৭ এএম

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোরে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বগুড়া সিটি করপোরেশন: দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে নবগঠিত ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

​আইন ও বিচার বিভাগ: জেলা আইনজীবী সমিতির নতুন ভবন এবং জজ আদালতের 'ই-বেইলবন্ড' কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

​স্বাস্থ্যসেবা: গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।

​রাজনৈতিক ও জনসেবামূলক কাজ: বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে তার।

​সফর শেষে সন্ধ্যার দিকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রাবিরতি করে সড়কপথেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো বগুড়া জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর