[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

খাল খনন কর্মসূচি উদ্বোধনে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ৮:২৯ পিএম

সংগৃহীত ছবি

খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেট সফর করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পানি ব্যবস্থাপনা-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী Farhad Hossain Azad, বিশিষ্ট পানি বিশেষজ্ঞ Ainun Nishatসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্ত্রী জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে সম্ভাব্য বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বিভিন্ন পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।


তিনি আরও বলেন, পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং ঝুঁকি কমাতে খাল খনন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর