জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম আংশিকভাবে ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আওতায় প্রতি সপ্তাহে দুই দিন—বুধবার ও বৃহস্পতিবার—অনলাইনের মাধ্যমে শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এনে এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
এ জন্য ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং সংশ্লিষ্ট প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত দুই দিনে বিচারকাজ অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন হবে, আর বাকি দিনগুলোতে স্বাভাবিকভাবে সরাসরি আদালতে কার্যক্রম চলবে।
এসআর