বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্য-এই সম্ভব।
তিনি জোর দিয়ে বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে।
তুরস্কে অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬-এর এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন। সেখানে তিনি উল্লেখ করেন, শুধু মানবিক সহায়তা নয়—রাখাইনে স্থিতিশীলতা, নিরাপত্তা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।
পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং তহবিল বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি মানবাধিকার সুরক্ষা ও অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার পর মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান অঞ্চলের সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন।
তার মতে, সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ ও সহযোগিতা থাকলে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান সম্ভব।
এসআর