[email protected] রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর দ্রুত পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ ডা. কামরুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ৮:২৬ পিএম

সংগৃহীত ছবি

মানবিক চিকিৎসক ডা. কামরুল ইসলাম সাম্প্রতিক একটি ঘটনায় দ্রুত রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতির বিরুদ্ধে সময়োপযোগী ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।


ডা. কামরুল ইসলামের অভিযোগ, মঈন উদ্দিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হাসপাতালের সরবরাহ সংক্রান্ত কাজে চাপ প্রয়োগ করছিলেন। অতিরিক্ত দামে সেবা দেওয়ার চেষ্টা এবং অনিয়ম বন্ধ করলে তিনি বিভিন্নভাবে হুমকি দেন বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, গত শুক্রবার সকালে ওই ব্যক্তি হাসপাতালে এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন এবং জনমনে আতঙ্ক ছড়ান। এর আগেও মার্চ মাসে একই ধরনের ঘটনা ঘটায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।


সংবাদ সম্মেলনে ডা. কামরুল ইসলাম জানান, তার পরিচালিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে গত ১৭ বছরে দুই হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। পাশাপাশি রোগী ও কর্মীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থাও চালু রয়েছে।
তিনি হাসপাতালের স্বচ্ছতা ও সেবার মান বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসআর

সম্পর্কিত খবর