[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
১ বৈশাখ ১৪৩৩

নববর্ষকে ঘিরে ঢাবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ১০:৩৬ এএম

সংগৃহীত ছবি

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘বৈশাখী শোভাযাত্রা’।

সকালে চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য আয়োজনে হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রার সূচনা হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।


শোভাযাত্রাটি চারুকলা অনুষদের উত্তর গেট থেকে বের হয়ে শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য, টিএসসি, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হয়।


এবারের আয়োজনে মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়ার আদলে তৈরি বড় মোটিফ ছিল দর্শনার্থীদের মূল আকর্ষণ। পাশাপাশি বাদ্যযন্ত্রের তালে তালে জাতীয় সংগীতসহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশ জাতীয় পতাকা বহন করেন।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি নানা পেশার মানুষ এ আয়োজনে অংশ নিয়ে নববর্ষকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেন।

এসআর

সম্পর্কিত খবর