ঈদের ভারী ও মসলাদার খাবারের পর শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে দ্রুত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে ফিরে আসা জরুরি। উৎসবের পরবর্তী সময়ে বদহজম এড়াতে পর্যাপ্ত পানি
পানের পাশাপাশি হালকা ও হজমে সহায়ক খাবার যেমন সবজির স্যুপ, দই এবং তাজা ফলের সালাদ খাদ্যতালিকায় রাখা উচিত। টানা রোজার পর শরীরে তৈরি হওয়া পানিশূন্যতা রোধে ডাবের পানি, লেবুর রস বা ফলের স্মুদি অত্যন্ত কার্যকর।
অতিরিক্ত চর্বিযুক্ত বা ভাজা খাবারের পরিবর্তে গ্রিল করা মুরগি, মাছ বা ভাপে রান্না করা খাবার প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি শরীরকে সুস্থ রাখে। হুট করে উচ্চ শর্করা বা চর্বিযুক্ত খাবারের ওপর নির্ভরশীল না হয়ে ধীরে ধীরে স্বাভাবিক রুটিনে ফিরলে পেট ফাঁপা বা হজমের সমস্যা এড়ানো সম্ভব। শরীরকে নতুন খাদ্যাভ্যাসের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দেওয়া এবং পরিমিত বোধ বজায় রাখাই ঈদের পরবর্তী সুস্থতার চাবিকাঠি।
এসআর
মন্তব্য করুন: