[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

ইফতারে ঝটপট তৈরি করুন সুস্বাদু চিকেন বল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ৯:০১ পিএম

রমজানের ইফতারে ভাজাভুজির তালিকায় ভিন্নতা আনতে তৈরি করতে পারেন মচমচে

 চিকেন বল। খুব সামান্য উপকরণ এবং অল্প সময়ে এটি তৈরি করা যায় বলে ইফতারের আয়োজনে এটি একটি দারুণ পদ হতে পারে। বিশেষ করে শিশুরা এই খাবারটি খুব পছন্দ করে।


​প্রয়োজনীয় উপকরণ:
​চিকেন কিমা: ১ কাপ
​পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ
​কাঁচা মরিচ: স্বাদমতো
​আদা-রসুন কুচি: ১ চা চামচ
​ডিম: ১টি
​ময়দা: ১/৪ কাপ
​কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ
​সয়াসস: ১ চা চামচ
​গোলমরিচ গুঁড়া: সামান্য
​লবণ ও তেল: পরিমাণমতো
​প্রস্তুত প্রণালী:


১. প্রথমে তেল ছাড়া বাকি সব উপকরণ একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।


২. মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট গোল বল তৈরি করুন।


৩. এবার প্যানে তেল গরম করে বলগুলো হালকা করে ভেজে নিন।


৪. বলগুলোর ভেতরে যেন ভালোভাবে সেদ্ধ হয়, সেজন্য একটি কাঁটা চামচ দিয়ে সামান্য ছিদ্র করে দিন।


৫. এরপর বলগুলোকে ডুবো তেলে গোল্ডেন ব্রাউন বা লালচে করে ভেজে তুলে নিন।
​গরম গরম চিকেন বল আপনার পছন্দের সস বা চাটনির সঙ্গে ইফতারে পরিবেশন করুন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর