পবিত্র রমজান উপলক্ষে ভোজনরসিকদের জন্য ঐতিহ্যের স্বাদ ও আভিজাত্যের সমন্বয় নিয়ে
এসেছে বনানীর অভিজাত হোটেল ‘গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক - ঢাকা’। সম্প্রতি হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট 'গোল্ডেন ডাইন'-এ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাদের ইফতার ও ডিনার বুফের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৭০ পদের বিশাল সমাহার
রমজানের আমেজকে রাঙিয়ে দিতে হোটেলের দক্ষ শেফরা তৈরি করেছেন ৭০টিরও বেশি পদের রাজকীয় মেনু।
পানীয় ও ফল: আজওয়া ও মারিয়ম খেজুরের পাশাপাশি থাকছে ইউসুফ গুল লেমন, তোকমা কুলার এবং বিভিন্ন স্বাদের লাচ্ছি।
মূল আকর্ষণ: দেশি ঐতিহ্যের বেগুনি, পিঁয়াজুর সাথে থাকছে শামি কাবাব, জিল কাবাব, ফিশ অমৃতসারি এবং ক্রিসপি ফ্রাইড উইংস।
বিশেষ আইটেম: ধীর আঁচে রান্না করা মাটন ও বিফ হালিম।
ডেজার্ট: মধ্যপ্রাচ্যের ওম আলি, কুনাফা ও বাসবোসার পাশাপাশি থাকছে দেশীয় শাহী টুকরা ও ফিরনি।
এই রাজকীয় বুফে উপভোগ করা যাবে জনপ্রতি ৪০০০+ টাকায়। তবে নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে অবিশ্বাস্য সব অফার:
সাউথ ইস্ট ব্যাংক (সিগনেচার কার্ড): ১টি কিনলে ৩টি ফ্রি।
ব্র্যাক ব্যাংক: ১টি কিনলে ২টি ফ্রি।
নির্বাচিত অন্যান্য ব্যাংক: ১টি কিনলে ১টি ফ্রি।
বুফে উপভোগকারী অতিথিদের জন্য প্রতিদিন থাকছে র্যাফেল ড্র। বিজয়ীদের জন্য থাকছে ইউএস বাংলা এয়ারলাইন্সের কাপল রিটার্ন টিকিট এবং ব্লুচিজ-এর গিফট হ্যাম্পার।
এছাড়া ইফতার বক্সের সুবিধার পাশাপাশি ৯,০০০ থেকে ১৫,০০০ টাকার বিশেষ রুম প্যাকেজ এবং ৫০ জনের বেশি মানুষের কর্পোরেট ইভেন্টের জন্য ভেন্যু চার্জ সম্পূর্ণ ফ্রি ঘোষণা করেছে হোটেল কর্তৃপক্ষ।
এসআর
মন্তব্য করুন: