[email protected] বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২

রমজানে ত্বক সতেজ ও প্রাণবন্ত রাখার কার্যকর উপায়

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৬ পিএম

রোজায় দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার ফলে ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ার প্রবণতা

 দেখা দেয়। তবে কিছু সচেতন পদক্ষেপ ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ঈদের আগে ত্বককে উজ্জ্বল ও দীপ্তিময় রাখা সম্ভব।

​পর্যাপ্ত জলপান ও খাদ্যাভ্যাস: ইফতার থেকে সাহরি পর্যন্ত অন্তত ৮-১০ গ্লাস পানি বিরতি দিয়ে পান করুন। খাদ্যতালিকায় শসা, তরমুজের মতো রসালো ফল এবং অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ খাবার রাখুন। চিনিযুক্ত, অতিরিক্ত লবণাক্ত ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন।


​আর্দ্রতা রক্ষা ও সুরক্ষা: প্রতিবার মুখ ধোয়ার পর ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দিনের বেলা বাইরে বের হলে ত্বকের নাজুক অবস্থা বিবেচনায় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।


​ঘরোয়া মাস্ক ও চোখের যত্ন: ত্বকের পানিশূন্যতা দূর করতে অ্যালোভেরা জেল বা টকদই-মধুর মাস্ক ব্যবহার করুন। চোখের নিচের কালো দাগ ও ক্লান্তি দূর করতে ঠান্ডা টি-ব্যাগ বা শসার রস অত্যন্ত কার্যকর।


​বরফ থেরাপি: সকালে বা বাইরে বের হওয়ার আগে মুখে বরফ ঘষলে রক্তসঞ্চালন বাড়ে, চোখের ফোলা ভাব কমে এবং ত্বক টানটান ও সজীব দেখায়।


​নিয়মিত রুটিন: ক্লিনিজিং, ময়েশ্চারাইজিং ও সানস্ক্রিন—এই তিনটি ধাপ নিয়মিত অনুসরণ করলে ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর অটুট থাকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর