শারীরিক সুস্থতা এবং বাহ্যিক সৌন্দর্য—উভয় ক্ষেত্রেই আদর্শ ওজন বজায় রাখা জরুরি। কিন্তু
ওজন কমানোর দৌড়ে অনেকেই না খেয়ে থাকা বা ভুল খাদ্যাভ্যাসের পথে হাঁটেন, যা শরীরের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ডায়েট নয়, বরং সকালের কিছু ছোট পরিবর্তন আপনার মেদ ঝরানোর প্রক্রিয়াকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে।
সকালে ঘুম থেকে ওঠার পর যে ৫টি কাজ করলে দ্রুত ওজন কমবে:
১. দারুচিনি চা দিয়ে দিন শুরু
সকালে সাধারণ চা বা কফির বদলে পান করুন দারুচিনি মিশ্রিত ভেষজ চা। এটি একটি চমৎকার 'ডিটক্স' পানীয় যা শরীর থেকে টক্সিন বের করে দেয়। দারুচিনি হজমশক্তি বাড়াতে এবং মেদ ঝরাতে সরাসরি সাহায্য করে।
২. ফাইবারের উৎস চিয়া বীজ
চিয়া বীজে রয়েছে প্রচুর ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন। সকালে টক দইয়ের সাথে ভেজানো চিয়া বীজ খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে।
৩. পরিমিত ব্ল্যাক কফি
মানসিক চাপ বা উদ্বেগের কারণে শরীরে 'কর্টিসল' হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যা ওজন বৃদ্ধির অন্যতম কারণ। প্রোটিন সমৃদ্ধ নাস্তার পর এক কাপ চিনি ছাড়া ব্ল্যাক কফি এই হরমোন নিয়ন্ত্রণে রাখতে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।
৪. চিনি ও শর্করা বর্জন
ওজন কমানোর প্রধান শত্রু হলো চিনি ও ময়দা জাতীয় খাবার। সকালের নাস্তায় যতটা সম্ভব প্রসেসড কার্বোহাইড্রেট বা চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। এর পরিবর্তে ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ খাবারের ভারসাম্য বজায় রাখুন।
৫. রোদে কিছুক্ষণ হাঁটাহাঁটি
সকালে অন্তত ১০ মিনিট হালকা রোদে হাঁটাহাঁটি করার অভ্যাস করুন। এতে শুধু ক্যালোরিই খরচ হয় না, বরং ত্বকে ভিটামিন-ডি তৈরি হয় যা মেদ ঝরাতে সহায়ক। এছাড়া নিয়মিত হাঁটলে হৃদযন্ত্র ও মাংসপেশি সবল থাকে।
ওজন কমানোর জন্য পর্যাপ্ত ঘুম (৭-৮ ঘণ্টা) অত্যন্ত জরুরি। অনিদ্রা শরীরের বিপাক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে ওজন বাড়িয়ে দিতে পারে। তাই স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি সঠিক জীবনধারা বজায় রাখুন।
এসআর
মন্তব্য করুন: