[email protected] বুধবার, ৬ মে ২০২৬
২৩ বৈশাখ ১৪৩৩

ডিআইজি-এসপি পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ৩৯ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে ২০২৬ ৭:০৩ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি মো. জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে পাঠানো হয়েছে।

তার স্থলাভিষিক্ত হয়ে আরএমপি কমিশনারের দায়িত্ব পেয়েছেন এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবির।


এছাড়া ডিআইজি মো. মোশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মো. আশিক সাঈদ।


অতিরিক্ত ডিআইজি পর্যায়ে সিআইডির মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। একই সঙ্গে ডিআইজি পদে উন্নীত হওয়া সানা শামীনুর রহমানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।


জেলা পর্যায়েও এসেছে পরিবর্তন। পঞ্চগড়ের এসপি মো. রবিউল ইসলামকে নৌ-পুলিশে পাঠানো হয়েছে এবং তার জায়গায় এপিবিএন-২-এর এসপি মো. মিজানুর রহমান দায়িত্ব নিয়েছেন।

জয়পুরহাটের নতুন এসপি হয়েছেন রেলওয়ে পুলিশের শাহনাজ বেগম।


অন্যদিকে, পাবনার এসপি মো. আনোয়ার জাহিদকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

তার স্থলে মো. মফিজ উদ্দিনকে পাবনার এসপি করা হয়েছে। পাশাপাশি নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি ও ফেনী জেলাতেও নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ রদবদলে ডিএমপি ও কেএমপির উপ-পুলিশ কমিশনার এবং এসবির বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও অন্তর্ভুক্ত রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এসআর

সম্পর্কিত খবর