[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

তনু হত্যা মামলায় এক দশক পর প্রথম সন্দেহভাজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ৭:৫২ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ ১০ বছর পর বহুল আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন সন্দেহভাজনকে আটক করেছে তদন্তকারী সংস্থা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার একটি আদালতে তাকে হাজির করা হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিমান্ডের আদেশ দেন।


শুনানির সময় নিহত তনুর পরিবারের সদস্যরাও আদালতে উপস্থিত ছিলেন। মামলার অগ্রগতিতে এ ঘটনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


উল্লেখ্য, ২০১৬ সালে কুমিল্লা সেনানিবাস এলাকায় কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং দোষীদের শাস্তির দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলতে থাকে।

এসআর

সম্পর্কিত খবর