বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি প্রার্থী হওয়ার বিষয়টি জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, আগামীকাল বার কাউন্সিল নির্বাচনের (জেনারেল সিট) জন্য মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং দেশের আইনজীবীদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬-এর ভোটগ্রহণ আগামী ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সংশ্লিষ্ট সভায় নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয় বলে জানানো হয়।
বার কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী মহলে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি ও আলোচনা শুরু হয়েছে।
এসআর