[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৬:১৭ এএম

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ছিলেন।

বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।


জানা গেছে, সফুরা বেগম রুমী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাশাপাশি তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।


লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, তার বিরুদ্ধে ঢাকায় একটি এবং লালমনিরহাটে চারটি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলেও জানান তিনি।


গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে লালমনিরহাটে নেওয়া হচ্ছে।

সেখানে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

এসআর

সম্পর্কিত খবর