রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ঘোষণা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার ছয় আসামিকে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে রায়টি সরাসরি সম্প্রচার করা হবে।
মামলার আসামিরা হলেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।
গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে তা পর্যালোচনা শেষে ৩০ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল সেটি গ্রহণ করে এবং ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে শুনানি শেষে ৬ আগস্ট অভিযোগ গঠন করা হয়, যার মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।
২৭ আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচার শুরু হয় এবং পরদিন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নিহতের বাবা মুকুল হোসেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের ১৩ জানুয়ারি এ ধাপ শেষ হয়, যেখানে তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষ্য দেন।
এরপর ২০ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্ক অনুষ্ঠিত হয় এবং মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ৫ মার্চ রায়ের দিন নির্ধারণ করা হয়।
রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে
এসআর