ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের সরকারি প্রতিনিধিদের দুই দিনব্যাপী ফলপ্রসূ সংলাপ শেষে গত ১৬ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
টমি পিগোট নিশ্চিত করেছেন। গত ২ মার্চ লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ দমনের লক্ষ্যে ইসরায়েলের শুরু করা দেড় মাসের সামরিক অভিযানে ২,৮১৪ জন নিহত, ১২ হাজারের বেশি আহত এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর মার্কিন হস্তক্ষেপে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এই সংঘাতের মাঝে ও পরবর্তী সময়ে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি কর্মীও প্রাণ হারিয়েছেন।
কয়েক দশক পর অনুষ্ঠিত দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের এই সংলাপে মার্কিন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও যুক্ত ছিলেন এবং আগামী ২৯ এপ্রিলের মধ্যে পেন্টাগন একটি নতুন 'নিরাপত্তা লাইন' প্রস্তাব করবে, যার ওপর ভিত্তি করে আগামী ২ থেকে ৩ জুন ওয়াশিংটনেই পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
এসআর