[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সৌদির জরুরি আহ্বান: ঈদুল আজহার চাঁদ দেখার প্রস্তুতি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ১০:০৩ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জিলহজ মাসের চাঁদ পর্যবেক্ষণে সাধারণ মানুষকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

শুক্রবার (১৫ মে) দেশটির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।


আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী রোববার (১৭ মে) বিশ্বের বিভিন্ন অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু এলাকায় টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যেতে পারে। এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অনেক অঞ্চলে খালি চোখেও চাঁদ দেখা সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে সৌদি আরবসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে আগামী বুধবার (২৭ মে) ঈদুল আজহা উদযাপিত হতে পারে।


বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরদিন ঈদ উদযাপিত হয়। সেই হিসাবে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এসআর

সম্পর্কিত খবর