[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেতানিয়াহুর গোপন আমিরাত সফর ঘিরে ইরান ও আমিরাতের মধ্যে উত্তেজনা তুঙ্গে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৬ ৭:৫৪ এএম

সংগৃহীত ছবি

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে দাবি করেছে তার দপ্তর, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। তবে আমিরাত সরকার

 এই সফরের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অস্তিত্বহীন বলে উড়িয়ে দিয়ে জানিয়েছে যে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক আব্রাহাম চুক্তির আওতায় অত্যন্ত স্বচ্ছ এবং এখানে গোপন কোনো আঁতাতের সুযোগ নেই।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় দাবি করেছেন যে, তাদের গোয়েন্দা বাহিনী আগে থেকেই নেতানিয়াহুর এই গোপন সফরের খবর জানত এবং তিনি একে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে অভিহিত করে আমিরাতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যুদ্ধের সময় আমিরাত বেশ কয়েকবার ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে এবং ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।

উল্লেখ্য যে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাতসহ বেশ কিছু দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে নেতানিয়াহুর এই সফর দাবিকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

এসআর

সম্পর্কিত খবর