ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির চাপ নিয়ে আলোচনার মধ্যেই আশাবাদী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে এক আলাপে ট্রাম্প দাবি করেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না।
তার ভাষ্য অনুযায়ী, সংঘাত বন্ধ হলে জ্বালানি তেলের দাম কমতে শুরু করবে এবং বিশ্ব শেয়ারবাজারেও ইতিবাচক গতি ফিরে আসতে পারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলে থাকে।
ফলে যুদ্ধ বা উত্তেজনা কমে এলে তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতির চাপও কিছুটা হ্রাস পেতে পারে।
তবে ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি সংশ্লিষ্ট আন্তর্জাতিক মহল।
এসআর