[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

চুক্তি আজ

আমেরিকার বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ১:৩৩ এএম

সংগৃহীত ছবি

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে মার্কিন বিমান নির্মাতা বোয়িং এর সঙ্গে নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে সরকার।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিমানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করবেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ। অন্যদিকে বোয়িংয়ের একজন প্রতিনিধি এতে সই করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত থাকার কথা রয়েছে। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন অংশ নিতে পারেন।


সূত্র জানায়, প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত তালিকায় রয়েছে আটটি Boeing 787-10 Dreamliner, দুটি Boeing 787-9 Dreamliner এবং চারটি Boeing 737-8 MAX।


কর্মকর্তাদের মতে, যাত্রীসংখ্যা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে বহর আধুনিকায়ন এবং দীর্ঘ ও স্বল্প দূরত্বের রুটে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ড্রিমলাইনার উড়োজাহাজগুলো মূলত ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ রুটে ব্যবহৃত হবে। আর ৭৩৭ ম্যাক্স জেটগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের ফ্লাইট পরিচালনায় কাজে লাগানো হবে।


উল্লেখ্য, নতুন উড়োজাহাজ ক্রয় নিয়ে গত কয়েক বছর ধরে Boeing এবং Airbus-এর মধ্যে প্রতিযোগিতা চলছিল।

নানা কূটনৈতিক তৎপরতার পর শেষ পর্যন্ত বোয়িংয়ের পক্ষেই যাচ্ছে এই বড় সিদ্ধান্ত।

এসআর

সম্পর্কিত খবর