ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) মার্কিন পার্লামেন্টের সশস্ত্র বাহিনী সার্ভিসেস কমিটির কাছে এই তথ্য তুলে ধরেন
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জুলস হার্স্ট। তিনি জানান, খরচের বড় একটি অংশ ব্যয় হয়েছে সমরাস্ত্র ক্রয়ের পেছনে।
গত ২৮ এপ্রিল ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। টানা ৪০ দিন যুদ্ধের পর বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি এখনো থমথমে।
যুদ্ধ শুরুর সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য ছিল তিনটি:
ইরানের পারমাণবিক শক্তি সম্পূর্ণ ধ্বংস করা।
দেশটির মিসাইল বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা নির্মূল করা।
ইরানের সরকারকে জনরোষের মুখে ফেলে পতনের দিকে ঠেলে দেওয়া।
তবে দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল এই হামলার পরও যুক্তরাষ্ট্র তার কোনো লক্ষ্যই পূরণ করতে সক্ষম হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে সামরিক পথ ছেড়ে আলোচনার দিকে মনোযোগ দিচ্ছেন ট্রাম্প। গত সপ্তাহে ইরান যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব দিলেও সেখানে আগে যুদ্ধ বন্ধ এবং পরে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার শর্ত থাকায় ট্রাম্প তা নাকচ করে দেন। ধারণা করা হচ্ছে, পরিস্থিতি সামাল দিতে ইরান খুব শীঘ্রই একটি নতুন ও সংশোধিত প্রস্তাব পেশ করতে পারে।
এসআর