যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ইরানের প্রধান এই বিমানবন্দরটি দীর্ঘদিন অচল ছিল। অন্যান্য বিমানবন্দর আগে চালু করা গেলেও সংস্কারকাজের প্রয়োজনীয়তায় এটি সচল করতে
কিছুটা বিলম্ব হয়। বুধবার থেকে এই বিমানবন্দর দিয়ে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
তবে যুদ্ধের প্রভাবে ফ্লাইটের সংখ্যায় বড় ধরনের পরিবর্তন এসেছে; স্বাভাবিক সময়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ফ্লাইট পরিচালিত হলেও বর্তমানে তা কমে ১০ থেকে ১৫টিতে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে কার্যক্রমের পরিধি আরও বাড়বে।
উল্লেখ্য যে, দেশজুড়ে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং তেহরানের অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত 'মেহরাবাদ' বিমানবন্দরসহ তাবরিজ ও উর্মিয়ার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বারবার হামলার ঘটনার মধ্যেই এই আন্তর্জাতিক বিমানবন্দরটি পুনরায় সচল করার পদক্ষেপ নেওয়া হলো।
এসআর