[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে গভীর সংশয়ে মার্কিনিরা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ৯:১৪ পিএম

সংগৃহীত ছবি

ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও অনাস্থা তৈরি হয়েছে। সম্প্রতি রয়টার্স ও ইপসোসের যৌথ জনমত জরিপে এই

 চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

​জরিপের ফলাফল অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে তার মেয়াদের সর্বনিম্ন ৩৬ শতাংশে নেমে এসেছে। বিপরীতে প্রায় ৬২ শতাংশ মার্কিনি তার কর্মকাণ্ডের ওপর অনাস্থা প্রকাশ করেছেন। ২০২৫ সালের শুরুতে তার জনপ্রিয়তা ৪৭ শতাংশ থাকলেও সাম্প্রতিক কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে তা দ্রুত হ্রাস পেয়েছে।

​অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি মনে করেন, গত এক বছরে ট্রাম্পের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বা মানসিক তীক্ষ্ণতা হ্রাস পেয়েছে। এমনকি রিপাবলিকান সমর্থকদের মধ্যেও এ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে; তাদের ৪৬ শতাংশই মনে করেন না যে ট্রাম্প শান্ত মেজাজের মানুষ। অন্যদিকে, পোপ লিওকে ব্যক্তিগতভাবে আক্রমণ এবং ইরানের সভ্যতা ধ্বংসের হুমকির বিষয়টিকে সাধারণ ভোটাররা অত্যন্ত নেতিবাচকভাবে দেখছেন।

​ইরানের সাথে উত্তেজনার ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর আস্থা মাত্র ২৬ শতাংশে নেমেছে।

​মাত্র ২৫ শতাংশ নাগরিক মনে করেন ইরানের ওপর হামলা যুক্তরাষ্ট্রকে নিরাপদ করবে।

​ন্যাটোর মতো আন্তর্জাতিক জোট ত্যাগের হুমকির বিপক্ষে অবস্থান নিয়েছেন ৮৪ শতাংশ মার্কিনি।

​মিত্র দেশগুলোকে সামরিক হুমকি প্রদান এবং অসংলগ্ন আচরণের কারণে বর্তমানে নিজ দেশেই ট্রাম্পের নেতৃত্ব ও স্থিতিশীলতা বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে।

এসআর

সম্পর্কিত খবর