[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রম সচিব

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ৪:৫৬ পিএম

অধস্তন কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কর্মস্থলে মদ্যপান এবং সরকারি সম্পদের অপব্যবহারসহ একাধিক গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন মার্কিন শ্রম সচিব লোরি শ্যাভেজ-

ডিরেমার। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছিল।

​যদিও সরকারি বিবৃতিতে বলা হয়েছে তিনি বেসরকারি খাতে যোগ দিতে পদ ছাড়ছেন, তবে বাস্তবে তার বিরুদ্ধে অভিযোগের তালিকা ছিল দীর্ঘ। তার স্বামী শন ডিরেমারের বিরুদ্ধেও দপ্তরের নারী কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে শিশুশ্রম রোধে বরাদ্দকৃত অর্থ বাতিল এবং শ্রমিকদের সুরক্ষা নীতিমালা শিথিলের কারণেও তিনি তীব্র সমালোচনার শিকার ছিলেন। ব্যক্তিগত ভ্রমণের জন্য সরকারি অর্থ ব্যয় এবং নিরাপত্তা রক্ষীর সাথে পরকীয়া সম্পর্কের বিষয়টিও সামনে এসেছে।

​লোরি শ্যাভেজ-ডিরেমারের পদত্যাগের পর বর্তমানে ভারপ্রাপ্ত শ্রম সচিব হিসেবে কিথ সন্ডারলিং দায়িত্ব পালন করবেন।

এসআর

সম্পর্কিত খবর